ডিসি বদলি নিয়ে মন্তব্য: আমির হামজাকে আইনি নোটিশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিসি বদলি নিয়ে মন্তব্য: আমির হামজাকে আইনি নোটিশ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



ডিসি বদলি নিয়ে মন্তব্য: আমির হামজাকে আইনি নোটিশ

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আলহাজ মো. আব্দুল মজিদ সদর উপজেলার কমলাপুর এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলামের পক্ষে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার খুতবার আগে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দাবি করেন কুষ্টিয়ার বর্তমান ডিসি পদে বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন।

পরবর্তীতে তার এই বক্তব্যের ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ করা হয়।

আইনি নোটিশে দুইটি বিষয় স্পষ্টভাবে দাবি করা হয়েছে: ডিসি বদলির জন্য কথিত ২০–৩০ কোটি টাকা ঠিক কাদের দেওয়া হয়েছে—সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সংসদ সদস্য হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে

অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, বর্তমান সরকার দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এমন অবস্থায় একজন দায়িত্বশীল সংসদ সদস্য যদি প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন, তবে তার পক্ষে প্রমাণ থাকা জরুরি। তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া এ ধরনের বক্তব্য গুজব ছড়ানোর শামিল এবং এতে জনমনে অস্থিরতা তৈরি হতে পারে।

নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব বা প্রমাণ না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ৪:১৪:৫২   ১৩১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা
রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ