বৈরুতের ১৪টি এলাকা থেকে প্রবাসীদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » বৈরুতের ১৪টি এলাকা থেকে প্রবাসীদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



বৈরুতের ১৪টি এলাকা থেকে প্রবাসীদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ

লেবাননের রাজধানী বৈরুতে বসবাসরত বাংলাদেশিদের ১৪টি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করা এক জরুরি সতর্কবার্তায় সম্ভাব্য হামলার আশঙ্কায় এই নির্দেশনা দেওয়া হয়। দূতাবাস জানায়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে প্রবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় যেসব এলাকা ছাড়ার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ি, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ এবং বাদারো এলাকা। বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি দূতাবাসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১:২৫:০৬   ২২৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা
‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ইতিহাসের পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকুন
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের দমন-পীড়ন ও ব্যাপক গ্রেপ্তারের অভিযোগ
দিল্লিতে ভোটাধিকার রক্ষার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ
রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের

Law News24.com News Archive

আর্কাইভ