বুধবার, ৮ এপ্রিল ২০২৬

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির খবরে তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ৯২ ডলারে নেমেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির খবরে তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ৯২ ডলারে নেমেছে
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



যুদ্ধবিরতির খবরে তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ৯২ ডলারে নেমেছে

যুক্তরাষ্ট্র ও ইরানে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে—এই খবরে বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে; এবং শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা হয়েছে।

যুদ্ধবিরতির খবরে বিশ্ব বাজারে আজ বুধবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কাছাকাছি নেমে যায়, যদিও প্রাক যুদ্ধকালীন পরিস্থিতির তুলনায় তা এখনো বেশি।

যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেওয়ায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়। একপর্যায়ে তা ব্যারেলপ্রতি ১১৯ ডলারে উঠে যায়। এদিকে যুদ্ধবিরতির খবরে এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে—জাপান ও দক্ষিণ কোরিয়ার সূচক উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধবিরতি হয়তো সাময়িক স্বস্তি দেবে, কিন্তু স্থায়ী শান্তি না এলে জ্বালানি উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হবে না। এশিয়ার দেশগুলো, বিশেষ করে আমদানিনির্ভর দেশগুলো, এই সংকটে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে।

বাংলাদেশ সময়: ৯:২১:৫১   ১৮ বার পঠিত