আইনগত সহায়তা কেন্দ্রের মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন

প্রথম পাতা » জাতীয় » আইনগত সহায়তা কেন্দ্রের মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



আইনগত সহায়তা কেন্দ্রের মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন

সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনকে বাংলাদেশ আইনগত সহায়তা কেন্দ্রের মহাপরিচালক (জেলা ও দায়রা জজ) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া, উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনকে আইন ও বিচার বিভাগের সলিসিটর করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাসুম বিল্লাহ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ২ সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পার্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো। তাদেরকে দফতর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছ থেকে অবিলম্বে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ২২:৫২:২৯   ২৯৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


প্রথমবারের যৌথ মহড়ায় বিশ্বমঞ্চে সক্ষমতার বার্তা দেবে সশস্ত্র বাহিনী
সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নিয়েছে সরকার
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
দেশে স্বর্ণের দাম বাড়ল
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
শেখ হাসিনার ফেরার পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা
বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল
সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, থাকছে নেট-মিটারিং সুবিধা
পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার

Law News24.com News Archive

আর্কাইভ