দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

প্রথম পাতা » জাতীয় » দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
বুধবার, ২৫ মার্চ ২০২৬



দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটে খাদ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ মার্চও নতুন সরকারের দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছিল। ওইদিন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৫৯   ১১৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি
ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ