প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা: আব্দুস সালাম কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা: আব্দুস সালাম কারাগারে
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা: আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার মো. আব্দুস সালামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ তারিখ ধার্য করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর উপপরিদর্শক মো. বুলবুল আহমেদ আসামিকে আদালতে হাজির করেন। এরপর তাকে এই মামলায় জিজ্ঞেসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরাও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ তারিখ নির্ধারণ করেন।

ওই আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমান পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন এলোমেলো কথাবার্তা বলে। মামলার ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন।

গত ১৫ মার্চ সকাল ৭ টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ বলা হয়, আসামি মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে তদন্ত শুরু হয়।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও প্রমাণেরভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি দল ভোরে আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:২১   ১৬৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ