বাগদাদে মার্কিন দূতাবাসে বিমান হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাগদাদে মার্কিন দূতাবাসে বিমান হামলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



বাগদাদে মার্কিন দূতাবাসে বিমান হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে বিমান হামলা হয়েছে। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। একজন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, তিনটি ড্রোন ও চারটি রকেট দূতাবাসটিকে লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে আঘাত হানে। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর দূতাবাস কমপ্লেক্স থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোন ভূপাতিত করে। এর কয়েক ঘণ্টা আগেও দূতাবাসটিতে রকেট হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছিল বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ড্রোন ও রকেট দিয়ে চালানো এই হামলাটি এ পর্যন্ত সবচেয়ে তীব্র আক্রমণগুলোর একটি। এতে অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার হয়েছে। রয়টার্স আরও জানিয়েছে, বাগদাদে শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একটি সদর দপ্তর হিসেবে ব্যবহৃত বাড়িতেও দুটি বিমান হামলা চালানো হয়েছে। সেখানে অন্তত দুইজন নিহত হয়েছেন। এই হামলাটি বাগদাদের জাদিরিয়া এলাকাতে হয়েছে বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:১৬:৩৪   ১২৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল
সুইস নাগরিকের অর্থ পাচার ও বিনিয়োগের তথ্য চেয়ে অ্যাটর্নি জেনারেলের সহায়তা চাইল আমিরাত
পাকিস্তানে বিদ্যুৎ-জ্বালানি সংকট তীব্র, ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে
রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি
মক্কা ও মদিনায় হামলা চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
সানা পুনর্দখলে নতুন সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের

Law News24.com News Archive

আর্কাইভ