শনিবার, ৭ মার্চ ২০২৬

অনলাইন গেমিং: ৬১ জনের ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » অনলাইন গেমিং: ৬১ জনের ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
সোমবার, ৯ মার্চ ২০২৬



অনলাইন গেমিং: ৬১ জনের ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

অনলাইন গেমিং, সাইবার স্পেসে জুয়া এবং দেশি ও বিদেশি মুদ্রা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে  ৬১ জন ব্যাক্তির ৪৪৫ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলা তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, সিটি ব্যাংক পিএলসির সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারিত হয়ে পাঁচটি হিসাবে মোট ৫১ লাখ ১২ হাজার টাকা নগদ জমা করেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই অর্থের সঙ্গে জড়িত এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার ও সংশ্লিষ্ট ৬১ জন ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকগুলোয় পরিচালিত মোট ৫৯৫টি হিসাবে মোট প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা জমা এবং ১ হাজার ২০৭ কোটি টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

লেনদেন পর্যালোচনান্তে হিসাবসমূহে সংঘঠিত লেনদেনের সঙ্গে সম্পৃক্ত অপরাধ প্রতারণা, অনলাইন গেমিং, বেটিং বা সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশি ও বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টো কারেন্সি ক্রয় বিক্রয়, শুল্ক ফাঁকির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। তাই উল্লিখিত হিসাবসূমহের অর্থ অবরুদ্ধ করা খুবই জরুরি।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৩১   ১৪ বার পঠিত