
রাজধানীর গুলশানে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ৯ শতাংশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টায় পর্যন্ত এই ভোট পড়ে।
এই কেন্দ্রে মোট ৪টি বুথ। তাদের মধ্যে ৬০ নম্বর বুথটি পুরুষদের। এখানে এই ৯ শতাংশ ভোট পড়ে।
প্রিজাইডিং অফিসার মো. ফকরুল ইসলাম বলেন, ‘এখানে মোট ভোটার ২৬২৭ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৫৫টি।’
এই কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ‘নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি। খুব একটা সময় লাগেনি।’
পাশের নারীদের বুথে গিয়ে দেখা যায়, নারীরা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। যেসব বয়স্ক নারীরা আসছেন, তাদেরকে ভোট প্রদানে সহয়তা করছে আনসার সদস্যরা।
তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।
বাংলাদেশ সময়: ১৩:০৩:৩২ ২৪ বার পঠিত