টাকা নিয়ে আটক জামায়াত নেতা ব্যবসায়ী কি না ট্যাক্স ফাইল দেখলেই প্রমাণ পাওয়া যাবে

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » টাকা নিয়ে আটক জামায়াত নেতা ব্যবসায়ী কি না ট্যাক্স ফাইল দেখলেই প্রমাণ পাওয়া যাবে
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



টাকা নিয়ে আটক জামায়াত নেতা ব্যবসায়ী কি না ট্যাক্স ফাইল দেখলেই প্রমাণ পাওয়া যাবে

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন বলেছেন, সৈয়দপুর বিমানবন্দরে ব্যাগভর্তি টাকা নিয়ে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের সভাপতি বেলাল উদ্দিন প্রধান গামেন্টস ব্যবসায়ী কি না তা তার ট্যাক্স ফাইল দেখলেই প্রমাণ পাওয়া যাবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেছেন।

মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁও জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধান মাদ্রাসার সাধারণ একজন শিক্ষক। তার স্ত্রী বাসায় দুইটি সেলাই মেশিন দিয়ে জামা কাপড় সেলাই করে বিক্রি করেন। নির্বাচনের একদিন আগে ৭৪ লাখ টাকা নিয়ে তার আটক সন্দেজজনক। ভোট কেনার জন্য এই টাকা আনা হচ্ছিল। তিনি গার্মেন্টস ব্যবসায়ী এটা স্থানীয় মানুষের জানা নেই। তিনি যদি গার্মেন্ট ব্যবসায়ী হন ট্যাক্স ফাইল দেখালেই এর প্রমাণ পাওয়া যাবে।

প্রসঙ্গত, নিয়মিত তল্লাশির সময় বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত আমিরের কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। এ ঘটনায় তার সঙ্গে মান্নান নামের আরও একজনকে আটক করা হয়েছে।

যদিও আটকের পর ভিডিও বার্তায় বেলাল উদ্দিন প্রধান দাবি করেছিলেন, তার কাছে থাকা টাকার পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা এবং এটি তার ব্যবসার অর্থ। তবে, টাকা গণনার পর দেখা যায় ব্যাগে থাকা অর্থের পরিমাণ ৭৪ লাখ টাকা।

এদিকে, আটকের পর জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়লে বেলাল উদ্দিন প্রধানকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৪৬   ২৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ