গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্র এলাকায় দুর্বৃত্তের ককটেল বিস্ফোরণ

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্র এলাকায় দুর্বৃত্তের ককটেল বিস্ফোরণ
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্র এলাকায় দুর্বৃত্তের ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্রে এলাকায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপর একটি ও পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় বিকট শব্দে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) সরোয়ার হোসেন জানান, আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫২:৩২   ৩৬ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা

Law News24.com News Archive

আর্কাইভ