বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

পুরান ঢাকায় টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক, কারাদণ্ড

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » পুরান ঢাকায় টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক, কারাদণ্ড
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



পুরান ঢাকায় টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক, কারাদণ্ড

ঢাকা-৬ আসনের সূত্রাপুরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে সূত্রাপুর থানা জামায়াতে নায়েবে আমির মো. হাবিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগের সত্যতা পেয়ে ওই জামায়াত নেতাকে দুদিনের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। বুধবার সন্ধ্যায় সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনাটি নিয়ে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সূত্রাপুরের ৪৪নং ওয়ার্ডের একটি চউলের দোকান থেকে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব বেশ কয়েকজন ভোটারদেরকে টাকা দিচ্ছিলেন। ওই সময় সাধারণ এলাকাবাসী তাকে আটক করে টাকা বিতরণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে না পারায় স্থানীয়রা প্রশাসনে খবর দেয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদলত ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি যাচাই-বাছাই শেষে ভোটারদের মাঝে জামায়াত আমিরে নায়েবের টাকা বিতরণের সত্যতা পান। এসময় ম্যাজিস্ট্রেট তাকে দুদিনের কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ গণমাধ্যম’কে বলেন, জামায়াতের ওই নেতা টাকা লেনদেন করছিল। এলাকাবাসী প্রথমে তাকে আটক করে। পরে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌছে সত্যতা পায়। এবং নির্বাচনি বিধি নিষেধ লঙ্ঘন করায় ওই জামায়াত নেতা দুদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি বর্তমানে আমাদের পুলিশ হেফাজতেই আছেন।

বাংলাদেশ সময়: ২০:১৮:৫৭   ১০৯ বার পঠিত