
এয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ৪ জন স্বতন্ত্র প্রার্থী। বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তারা।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনের ৪ জন প্রার্থীর মধ্যে দু’জন স্বশরীরে দেখা করতে এসেছিলেন। আর দু’জন ঢাকায় নেই। তারা টেলিফোনে কথা বলেছেন। তারা তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট্রের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ বলেন, এই পর্যায়ে এসে আমি তারেক রহমানকে কেনো সমর্থন করলাম, এর একটি মাত্র রাজনৈতিক কারণ- সেটি হচ্ছে, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করাতেই হবে। কারণ আমাদের দেশের যে সাম্প্রদায়িক শক্তি এবং ৭১-এর যে শক্তি, তারা এখন মাথাচাড়া দিয়ে উঠছে। নানা রকম চিন্তা-ভাবনা নিয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তারা ফিরে যেতে চায় ৫৪ বছর আগে। এজন্য আমি তারেক রহমানকে সমর্থন দিতে এসেছি।
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ বলেন, আমি আজকে একটি স্লোগান সমর্থন করতে এসেছি, সেই স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। ঢাকা-১৭ আসনের যারা আমাকে সমর্থন করেছেন এবং ভোট দেয়া অগ্রিকার করেছেন- তাদের উদ্দেশ্যে আহ্বান জানাই, তারা ধানের শীষে ভোট দিলে আমাকে ভোট দেয়া হবে।
তারেক রহমানতে সমর্থন দেয়া ৪ জন স্বতন্ত্র প্রার্থীরা হলেন- সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট্রের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।
এরআগে সম্প্রতি তারেক রহমান সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। সরে দাঁড়িয়েছেন। তিনি মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
বাংলাদেশ সময়: ২০:২০:৩৮ ২৮ বার পঠিত