জামায়াত নেতাকে যারা আটক করেছে তারাই সিদ্ধান্ত নেবে : ইসি সচিব

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » জামায়াত নেতাকে যারা আটক করেছে তারাই সিদ্ধান্ত নেবে : ইসি সচিব
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



জামায়াত নেতাকে যারা আটক করেছে তারাই সিদ্ধান্ত নেবে : ইসি সচিব

সৈয়দপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে যে কর্তৃপক্ষ আটক করেছে তারাই এ বিষয়ে আইনি ব্যাখ্যা দেবে ও সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‘৫০ লক্ষ নয়, পাঁচ কোটে টাকা বহন করলেও কোনো অসুবিধা নেই’- এমন বক্তব্য দেননি বলে দাবি করে তিনি বলেন, ‘এটা বলার এখতিয়ার, অধিকার বা ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি। কোনো একটা অর্থের বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল।

আমি বলেছি, যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা এ ব্যাপারে অর্থের সোর্স, অ্যামাউন্ট এবং পারপাস অব দি ফান্ড এটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন।’

এক্ষেত্রে আইনি ব্যাখার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘যারা এটা ইন্টারসেপ্ট করেছেন তারা দেবেন আইনি ব্যাখ্যা, আমার কাছে তো না।’

ইসি সচিব বলেন, ‘বিভিন্ন সমস্যা নিয়ে জামায়াতের প্রতিনিধিদল ইসিতে এসেছিল। তারা তাদের সমস্যার কথা তুলে ধরেছে।

আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছি। তারা যোগাযোগ করার কথা জানিয়েছে। তারা অনুরোধ করেছে আমরা যাতে কথা বলি। এখন আমাদের দিক থেকে যতটুকু তাগিদ দেওয়ার নিশ্চয়ই আমার ততটুকু দেব।

বাংলাদেশ সময়: ২০:১৭:২৬   ১১৩ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ