এনআইডি কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে কি?

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » এনআইডি কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে কি?
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



এনআইডি কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে কি?

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তাদের প্রচার-প্রচারণা শেষ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন এলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ভোটারদের মাঝে তৈরি হয় নানা জটিলতা। হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না বা হারিয়ে গেছে এখনো পুনরায় তোলা হয়নি অথবা নতুন ভোটার হওয়া এখনো প্লাস্টিকের কার্ডটি হাতে আসেনি। অনেকের মাঝেই তাই এমন সংশয় তৈরি হয় যে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে কি?

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র বা প্লাস্টিকের স্মার্ট কার্ড সঙ্গে না থাকলেও ভোটাধিকার প্রয়োগ করা যাবে। সংশ্লিষ্ট ভোটারের নাম ভোটার তালিকায় থাকলে তিনি ভোট দিতে পারবেন, এ জন্য এনআইডি কার্ডের প্রয়োজন নেই।

এ ক্ষেত্রে পোলিং অফিসার ভোটার তালিকায় থাকা নাম ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করতে পারলেই ব্যালট পেপার প্রদান করা হবে।

এদিকে ভোটদান প্রক্রিয়া দ্রুত ও নির্বিঘ্ন করতে ভোটারদের নিজ নিজ ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর আগে থেকেই জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভোটাররা খুব সহজেই এখান থেকে জেনে নিতে পারেন নিজ নিজ ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৩৪   ১০৩ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ