বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সবচেয়ে বেশি ভোটার কোন আসনে

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » সবচেয়ে বেশি ভোটার কোন আসনে
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



সবচেয়ে বেশি ভোটার কোন আসনে

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩০০ আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এই আসনটিতে ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। এ ছাড়া সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে।

সেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

এদিকে পুরুষ ভোটারের তুলনায় প্রায় ২০ লাখের বেশি নারী ভোটার রয়েছেন। ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন।

তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৩৬   ৫৯ বার পঠিত