মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

স্ত্রী-সন্তানসহ শ্যামল দত্তের ১৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » স্ত্রী-সন্তানসহ শ্যামল দত্তের ১৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



স্ত্রী-সন্তানসহ শ্যামল দত্তের ১৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দি শ্যামল দত্ত, তার স্ত্রী সঞ্চিতা দত্ত ও মেয়ে সুষমা শশী দত্তের নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর মধ্যে ১৭টি ব্যাংক হিসাবে পাঁচ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৩৫৫ টাকা ও একটি হিসাবে ৮৮৫৫ ডলার জমা রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিন দুদকের উপপরিচালক বায়োজিদুর রহমান খান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শ্যামল দত্ত, তার স্ত্রী মেয়ে ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে এ অস্থাবর সম্পদসমূহ অর্জনের সপক্ষে কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি এবং সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, যা মানিলন্ডারিংজনিত অপরাধ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শ্যামল দত্ত বা তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর অথবা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

বাংলাদেশ সময়: ৭:৪৪:৪৮   ৪৭ বার পঠিত