ঢাকা-১১ আসন নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট, আজ শুনানি

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ঢাকা-১১ আসন নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট, আজ শুনানি
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট, আজ শুনানি

নির্বাচনী প্রচার-প্রচারণার মধ্যে এবার ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক। রিটে তাঁর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। গত রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন বাংলাদেশ জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ।

রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা গণমাধ্যমকে বলেন, ‘এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পর ক্ষমতার অপব্যবহার করে কমনওয়েলথ অব ডমিনিকের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তাঁর পাসপোর্টে ডমিনিকের নাগরিকত্বের কথা উল্লেখ আছে। কিন্তু নির্বাচনী হলফনামায় তিনি এ তথ্য গোপন করেছেন। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২(গ) অনুচ্ছেদ অনুসারে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারী কেউ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন না।

আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের দ্বৈত বেঞ্চে রিট আবদনটিতে শুনানি হতে পারে বলে জানান আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা।

সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২(গ) অনুচ্ছেদ অনুসারে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাহিদ ইসলামের প্রার্থিতা এবং তাঁকে বরাদ্দ দেওয়া ‘শাপলা কলি’ প্রতীক কেন বাতিল করা হবে না, জানতে রুল চাওয়া হয়েছে। প্রাথমিক শুনানির পর আদালত এই রুল জারি করলে, রুল বিচারাধীন থাকা অবস্থায় নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

বাংলাদেশ সময়: ৭:৪৫:৩৪   ১২১ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ