মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



---

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বৃহস্পতিবার ভোটের দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

তিনি জানান, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।

আবুল কালাম মল্লিক আরও জানান, ভোটের পরদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০১   ৩৩ বার পঠিত