ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না

ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে  তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।পোস্টে মাহমুদুর রহমান মান্না লিখেছেন, এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ থেকে  প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে ৭টি থানা এবং সাড়ে ৬ লাখের মত ভোটার। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে  প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি পোস্টে আরও বলেন, আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। তবে বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন মাহমুদুর রহমান মান্না।

বাংলাদেশ সময়: ১১:২১:৩২   ৩০ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ