মানবতাবিরোধী অপরাধের মামলা রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » মানবতাবিরোধী অপরাধের মামলা রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়ায় চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় ক্ষমা পেয়েছেন আশুলিয়া থানার তৎকালীন এসআই শেখ আবজালুল হক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার আটজনকে হাজির করা হয়। দুপুর ১২টা ২৫ মিনিটে আট আসামিকেই ট্রাইব্যুনাল-২ এর এজলাসকক্ষের কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় ওঠানোর পর থেকেই এসআই শেখ আবজালুল হককে নীরবে তসবিহ জপতে দেখা যায়। রায় ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত চোখ বন্ধ করে আবার কখনও মাথা নিচু রেখে প্রার্থনায় মগ্ন ছিলেন আবজালুল। তিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন।

মামলার রায়ে সাবেক স্থানীয় এমপি সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড, সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় আবজালুল হককে ক্ষমা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৪:১৬   ২০১ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
নিরাপত্তা শঙ্কায় জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি
গণহত্যার তথ্য আড়াল করতেই ইন্টারনেট বন্ধ করেছিল সরকার: প্রসিকিউটর
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১২ অক্টোবর পর্যন্ত পিছিয়েছে
শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় যে কোনো দিন
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

Law News24.com News Archive

আর্কাইভ