শনিবার দ্বিতীয় দফায় উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারাভিযানে যাচ্ছেন তারেক রহমান

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » শনিবার দ্বিতীয় দফায় উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারাভিযানে যাচ্ছেন তারেক রহমান
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



শনিবার দ্বিতীয় দফায় উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারাভিযানে যাচ্ছেন তারেক রহমান

আগামী শনিবার দ্বিতীয় দফায় নির্বাচনী জনসভায় করতে উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল এ কথা জানিয়েছে।

বিএনপির চেয়ারম্যানের সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে যাবেন তারেক রহমান, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরানপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।

প্রথম দফায় গত ২৯ জানুয়ারি সড়ক পথে উত্তরাঞ্চলে যান তারেক রহমান। ২৯ জানুয়ারি রাজশাহী, নওগাঁ, বগুড়া, ৩০ জানুয়ারি রংপুর, ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভা করেন তারেক রহমান।

এরআগে ২২ জানুয়ারি সিলেটে আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়ীয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রামে পলোগ্রাউন্ড থেকে শুরু করে ফেনী, কুমিল্লা, নারায়নগঞ্জ এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে গাজীপুর, ঢাকার উত্তরায় নির্বাচনী জনসভা করেন তিনি।

গত ২ জানুয়ারি বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভা করেন তারেক রহমান। এই পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ঢাকার বাইরে সারাদেশে ২৪টি নির্বাচনী জনসভা করেছেন। এছাড়া নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭‘র কড়াইল  ও বনানীতে ২টি নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান।

বাংলাদেশ সময়: ১৬:০২:৪৬   ৫৫ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ