দুর্বল পারফরম্যান্স ১৮০০ ওমরাহ ট্রাভেল এজেন্সির কার্যক্রম স্থগিত করলো সৌদি আরব

প্রথম পাতা » আন্তর্জাতিক » দুর্বল পারফরম্যান্স ১৮০০ ওমরাহ ট্রাভেল এজেন্সির কার্যক্রম স্থগিত করলো সৌদি আরব
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



১৮০০ ওমরাহ ট্রাভেল এজেন্সির কার্যক্রম স্থগিত করলো সৌদি আরব

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ খাতে প্রায় ৫,৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১৮০০টির সঙ্গে করা চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার এ ঘোষণা দেয় মন্ত্রণালয়। এর মধ্যে বাংলাদেশের কোনো এজেন্সি আছে কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি। মন্ত্রণালয়ের নিয়মিত মূল্যায়নে এসব এজেন্সির পারফরম্যান্স ও সেবার মানে ঘাটতি ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময়সীমা (গ্রেস পিরিয়ড) দেয়া হয়েছে। সৌদি নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই স্থগিতাদেশ শুধু নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য। এটি একটি নিয়ন্ত্রক পদক্ষেপ, যার লক্ষ্য এজেন্সিগুলোকে চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সহায়তা করা এবং অনুমোদিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করা হলে তাদের সঙ্গে করা চুক্তি পুনরায় কার্যকর করা হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, যেসব ওমরাহযাত্রীর ভিসা ইতিমধ্যে বৈধ রয়েছে বা যাদের আগেই বুকিং সম্পন্ন হয়েছে, তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। তাদের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবেই অব্যাহত থাকবে। মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুয়াইমি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব এজেন্সি তাদের ত্রুটি সংশোধনে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করা এবং ওমরাহ পালনকারীদের অধিকার সুরক্ষিত রাখতে মন্ত্রণালয় নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১০:০১:১২   ১৭১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ
গণহত্যায় বিধ্বস্ত পরিবার ও একজন ফিলিস্তিনি মা
গাজা শান্তি পরিকল্পনার পথে প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি
রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার আলী জাইন গ্রেপ্তার
রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই রোডম্যাপের তাগিদ
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬
সীমান্তবর্তী গ্রামে কড়াকড়ি, বাসিন্দারা যেন উন্মুক্ত কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ