শিনজো আবে’র খুনির যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম পাতা » আন্তর্জাতিক » শিনজো আবে’র খুনির যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



শিনজো আবে’র খুনির যাবজ্জীবন কারাদণ্ড

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র খুনি টেটসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ২০২২ সালের ৮ই জুলাই নাগা শহরে এক রাজনৈতিক সমাবেশে আবে’কে গুলি করে সে। এরপর তিনি মারা যান। তার প্রায় তিন বছরের পর এই রায় ঘোষণা করা হলো। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইয়ামাগামি নিজেই গত বছর মামলার শুরুতেই অপরাধ স্বীকার করে। তবে এই হত্যার জন্য কী ধরনের শাস্তি পাবে তা নিয়ে জাপানে জনমত বিভক্ত ছিল। অনেকেই ৪৫ বছর বয়সী ইয়ামাগামিকে নির্মম খুনি হিসেবে দেখলেও, কিছু মানুষ তার দুর্বিষহ শৈশব ও পারিবারিক পরিস্থিতি নিয়ে সহানুভূতিশীল।

প্রসিকিউটররা বলেছে, ইয়ামাগামির এই গুরুতর কর্মকাণ্ডের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের উপযুক্ত। জাপানে বন্দুক ব্যবহারের অপরাধ প্রায় নেই, তাই আবে হত্যার ঘটনায় দেশ চরমভাবে চাঞ্চল্যপূর্ণ হয়ে ওঠে। অপরাধকে লাঘব করার জন্য ইয়ামাগামির আইনজীবীরা দাবি করেন, তিনি ‘ধর্মীয় শোষণের শিকার’ ছিলেন। তার মা ইউনিফিকেশন চার্চের প্রতি অত্যধিক উৎসর্গীকরণে পরিবারের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। বুধবার রায় দেয়ার সময় নারা জেলা আদালতের বাইরে প্রায় ৭০০ মানুষ জড়ো হন।

বাংলাদেশ সময়: ২০:২৪:৩১   ২৩৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
নেতানিয়াহুকে সরাতে গাদি আইজেনকোটের নতুন রাজনৈতিক কৌশল
ইতালির স্বপ্নে লিবিয়ায় মৃত্যুফাঁদ, মুক্তিপণ দিয়েও মিলছে না মাদারীপুরের তরুণদের খোঁজ
পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতের রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে বিতর্ক

Law News24.com News Archive

আর্কাইভ