ট্রাম্পের ‘বোর্ড অব পিসে’ যোগ দিল পাকিস্তান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্পের ‘বোর্ড অব পিসে’ যোগ দিল পাকিস্তান
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



ট্রাম্পের ‘বোর্ড অব পিসে’ যোগ দিল পাকিস্তান

গাজায় স্থিতিশীলতা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড জে. ট্রাম্প প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফকে বোর্ড অব পিসে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বোর্ডে যোগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮০৩-এর কাঠামোর আওতায় গৃহীত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতেই এই উদ্যোগে অংশ নিচ্ছে ইসলামাবাদ।পাকিস্তান আশা প্রকাশ করেছে, এই পরিকল্পনার মাধ্যমে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হবে।

এ ছাড়া পাকিস্তান মনে করে, এসব উদ্যোগ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়নের পথ সুগম করবে। আন্তর্জাতিক বৈধতা ও সংশ্লিষ্ট জাতিসংঘ প্রস্তাবসমূহের আলোকে একটি বিশ্বাসযোগ্য ও সময়সীমাবদ্ধ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ও সংলগ্ন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রগতি আসবে বলে আশা প্রকাশ করেছে দেশটি।

বিবৃতির শেষাংশে পাকিস্তান জানায়, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব এবং উল্লিখিত লক্ষ্যসমূহ অর্জনের জন্য বোর্ড অব পিসের অংশ হিসেবে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে আগ্রহী ইসলামাবাদ।

বাংলাদেশ সময়: ২০:২২:২৮   ২১৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি

Law News24.com News Archive

আর্কাইভ