বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশকে আইসিসির কঠোর বার্তা, ভারতে না খেললে বিকল্প দল

প্রথম পাতা » খেলা » বাংলাদেশকে আইসিসির কঠোর বার্তা, ভারতে না খেললে বিকল্প দল
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



বাংলাদেশকে আইসিসির কঠোর বার্তা, ভারতে না খেললে বিকল্প দল

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিন সময় দিয়েছে আইসিসি। আাগামীকালের মধ্যে ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত না নিলে বিকল্প দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর আজ এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এ জন্য এক দিন সময় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর দিয়েছে ক্রিকইনফো।

বাংলাদেশ সময়: ২০:২১:৩২   ৫৯ বার পঠিত