ইভ্যালির রাসেল ও শামীমা আবারও গ্রেপ্তার

প্রথম পাতা » রাজধানী » ইভ্যালির রাসেল ও শামীমা আবারও গ্রেপ্তার
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



ইভ্যালির রাসেল ও শামীমা আবারও গ্রেপ্তার

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে তিন শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সোমবার মধ্যরাতে ধানমন্ডি থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, রাসেলের বিরুদ্ধে মোট ২৬০টি পরোয়ানা আছে। এর মধ্যে ৮০টি সাজা পরোয়ানা। আর শামীমার বিরুদ্ধে ১২৮টি পরোয়ানা আছে, যার ৩০টি সাজা পরোয়ানা। তারা সাজা এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ওই বছর ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

বাংলাদেশ সময়: ২০:২০:২২   ২২৯ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
রাজধানীতে দুই দিনব্যাপী স্টাডি অ্যাব্রোড ফেয়ার শুরু
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস
চালের ড্রামে মিলল ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
নারীর ক্ষমতায়নে পরিবারকে সম্পৃক্ত করার আহ্বান ববি হাজ্জাজের

Law News24.com News Archive

আর্কাইভ