নিউইয়র্কের আদালতে মাদুরো ও তার স্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউইয়র্কের আদালতে মাদুরো ও তার স্ত্রী
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



নিউইয়র্কের আদালতে মাদুরো ও তার স্ত্রী

ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। মাদক-সন্ত্রাস, কোকেন পাচার ও অস্ত্র রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দুপুরে সেখানেই তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে। সিএনএন বলছে, এরই মধ্যে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বহনকারী একটি সাঁজোয়া যান নিউইয়র্কের আদালত ভবনে পৌঁছেছে। গাড়িটিকে ভবনের ভেতরে রিভার্স করে ঢুকতে দেখা যায়, চারপাশে ছিল মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর এজেন্টরা। এর আগে একটি হেলিকপ্টারে করে মাদুরোকে আদালতের কাছের একটি হেলিপোর্টে আনা হয়। সেখানে নামার পর তাকে একটি ভ্যানে তুলে নেওয়া হয় এবং সেখান থেকে আদালতের উদ্দেশে রওনা দেওয়া হয়। আজকের শুনানিতে মাদক ও অস্ত্র পাচার সংক্রান্ত অভিযোগে মাদুরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার কথা। মার্কিন সংবাদমাধ্যম ডব্লিউএবিসি কর্তৃক ধারণ করা ভিডিওতে দেখা যায়, সাঁজোয়া গাড়িবহরের অংশ একটি যান থেকে নামছেন মাদুরো। এ সময় তার পরনে ছিল হালকা বাদামি রঙের পোশাক।

মাদুরোর বিরুদ্ধে হাইপ্রোফাইল এই মামলার দায়িত্ব পেয়েছেন ৯২ বছর বয়সী ফেডারেল বিচারক অ্যালভিন কে. হেলারস্টাইন। তিনি ১৯৯৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মনোনয়নে বিচারক নিযুক্ত হন এবং ২০১১ সাল থেকে সিনিয়র বিচারক হিসেবে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে দায়িত্ব পালন করছেন। হেলারস্টাইন ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলাসহ জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ-সম্পর্কিত নানা মামলার বিচার পরিচালনা করেছেন। গত গ্রীষ্মে ভেনেজুয়েলার সাবেক জেনারেল ও গোয়েন্দা প্রধান হুগো কারভাহাল বারিওস তার এজলাসেই নার্কো-সন্ত্রাসবাদ ও মাদক পাচার সংক্রান্ত অভিযোগে দোষ স্বীকার করেন। এছাড়া বিচারক হেলারস্টাইন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি আলোচিত আবেদনও খারিজ করেছিলেন। ‘হাশ মানি’ মামলাটি ফেডারেল আদালতে নেওয়ার আবেদন নাকচ করে তিনি রায় দেন যে স্টর্মি ড্যানিয়েলসকে অর্থপ্রদানের বিষয়ে ট্রাম্পের পদক্ষেপ প্রেসিডেন্টের দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ট্রাম্প এখনও ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ৩:২৯:১২   ১৭৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
নেতানিয়াহুকে সরাতে গাদি আইজেনকোটের নতুন রাজনৈতিক কৌশল
ইতালির স্বপ্নে লিবিয়ায় মৃত্যুফাঁদ, মুক্তিপণ দিয়েও মিলছে না মাদারীপুরের তরুণদের খোঁজ

Law News24.com News Archive

আর্কাইভ