ভেনেজুয়েলায় মার্কিন তেল কোম্পানিগুলো কবে নাগাদ কাজ শুরু করবে, জানালেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভেনেজুয়েলায় মার্কিন তেল কোম্পানিগুলো কবে নাগাদ কাজ শুরু করবে, জানালেন ট্রাম্প
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



ভেনেজুয়েলায় মার্কিন তেল কোম্পানিগুলো কবে নাগাদ কাজ শুরু করবে, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি, আগামী ১৮ মাসের মধ্যেই ভেনেজুয়েলায় কাজ শুরু করবে মার্কিন তেল কোম্পানিগুলো। এ সপ্তাহের শুরুতে এক আকস্মিক অভিযানে নিকোলাস মাদুরোকে আটকের পর যখন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে জোর আলোচনা চলছে তার মধ্যে এই মন্তব্য করলেন ট্রাম্প।

এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলায় তেল খাতে বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে। এতে প্রচুর অর্থ খরচ করতে হবে। তেল কোম্পানিগুলো সেই অর্থ ব্যয় করবে। পরে তারা আমাদের কাছ থেকে বা তেল আয়ের মাধ্যমেই সেই অর্থ ফেরত পাবে।

এ বছর শেষেই এ বিষয়ে মার্কিন তেল কোম্পানিগুলের সঙ্গে বসবেন ট্রাম্প। ওই বৈঠকে ভেনেজুয়েলায় বিনিয়োগ নিয়ে কার্যক্রম চূড়ান্ত করারর কথা রয়েছে। যদিও খাত সংশ্লিষ্টরা ট্রাম্পের সম্ভাব্য সময়সীমা নিয়ে সন্দীহান। তাদের মত, ভেনেজুয়েলার আগেরকার তেল উৎপাদন সক্ষমতা ফেরাতে এক দশক সময় লাগতে পারে। খরচ হতে পারে বিলিয়ন বিলিয়ন ডলার।

মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ভেনেজুয়েলা পরিচালানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বর্তমানে মাদুরোকে যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলার মুখোমুখি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৩:২৭:৪৪   ১৬৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
নেতানিয়াহুকে সরাতে গাদি আইজেনকোটের নতুন রাজনৈতিক কৌশল
ইতালির স্বপ্নে লিবিয়ায় মৃত্যুফাঁদ, মুক্তিপণ দিয়েও মিলছে না মাদারীপুরের তরুণদের খোঁজ

Law News24.com News Archive

আর্কাইভ