খালেদা জিয়ার জানাজা কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ-ফার্মগেট, ধানমন্ডি-২৭, শ্যামলীসহ আশাপাশের এলাকা

প্রথম পাতা » জাতীয় » খালেদা জিয়ার জানাজা কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ-ফার্মগেট, ধানমন্ডি-২৭, শ্যামলীসহ আশাপাশের এলাকা
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫



কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ-ফার্মগেট, ধানমন্ডি-২৭, শ্যামলীসহ আশাপাশের এলাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকা। মানিক মিয়া এভিনিউ থেকে আড়ং হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত, আসাদগেট থেকে শিশু মেলা হয়ে শ্যামলী স্কয়ার পর্যন্ত, ওদিকে আড়ং এলাকা থেকে ধানমন্ডি-২৭ নম্বর বাংলাদেশ চক্ষু হাসপাতাল পর্যন্ত এলাকায় জনসাধারণ রাস্তায় দুপাশে দাঁড়িয়ে বেগম জিয়ার জানাজায় অংশ নেন। এছাড়াও আড়ংয়ের পিছনে সাইডে লালমাটিয়ার ওলীগলিতে হাজার হাজার মানুষ অংশ নেন জানাজায়। শুধু তাই নয়, উড়ালসড়কও বন্ধ হয়েছে জনস্রোতে।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, লাখো মানুষ চোখের পানিতে বিদায় দিচ্ছেন প্রিয় নেত্রীকে। উড়ালসড়কের ফার্মগেট লুপ থেকে শুরু করে মহাখালী পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। মানিক মিয়া সড়কে জায়গা না থাকায় আসাদগেট, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর বাসটার্মিনাল পর্যন্ত জনস্রোত দেখা গেছে। মানবঢলে কেউ একটু স্থির থাকতে পারছে না। এমনকি একটু দাঁড়ানো বা বসার জায়গাও নেই। জানাজা কেন্দ্র মানবঢল শুধু মানিক মিয়া সড়ক-সংসদ ভবন নয়, আশপাশের এলাকায় জনস্রোত ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৩   ১৪৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ