বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

রাজবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ‘বড়দিন ‘ পালিত

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ‘বড়দিন ‘ পালিত
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ  আনন্দ , উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের  মধ্যে দিয়ে রাজবাড়ীতে খ্রিষ্টান সম্প্রদায়ের  সবচেয়ে বড়  ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। বড়দিনের শান্তি, সম্প্রীতি ও মানবতার বাণীকে ধারণ করে এই আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।

বৃহস্পতিবার   (২৫ডিসেম্বর) সকালে রাজবাড়ী সরকারি কলেজ সংলগ্ন গীর্জায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমে প্রার্থনা, আলোচনা সভা ও শিশুদের নিয়ে কেক কাটা ও উপহার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে খ্রিষ্টান নেতা জেমস হালদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  সুলতানা আক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার

মোহাম্মদ মনজুর মোরশেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো: তারিফ-উল-হাসান, জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাগণ।

বাংলাদেশ সময়: ১৭:০৫:০৭   ১৮২ বার পঠিত