মস্কোতে গাড়ি বিস্ফোরণে নিহত ৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » মস্কোতে গাড়ি বিস্ফোরণে নিহত ৩
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



মস্কোতে গাড়ি বিস্ফোরণে নিহত ৩

মস্কোতে একটি গাড়ি বিস্ফোরণে দু’জন ট্রাফিক পুলিশ এবং আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায় খবরটি বুধবার সকালে প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানিয়েছে, এ সপ্তাহে সিনিয়র রাশিয়ান জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফ্যানিল সারভারভ যে এলাকায় নিহত হন, এই বিস্ফোরণটি সেই এলাকায় ঘটেছে। রাশিয়ান টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে বিস্ফোরণ স্থল ঘিরে রাখা হয়েছে। সেখানে বড় আকারে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সারভারভ এ সপ্তাহে দক্ষিণ মস্কোতে তার গাড়ির নিচে বোমা বিস্ফোরিত হওয়ার সময় নিহত হন। রাশিয়ান তদন্তকারীরা এটিকে সম্ভাব্য হত্যা হিসেবে বর্ণনা করেছেন এবং ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযুক্ত বলে উল্লেখ করেছেন। সারভারভের গাড়ি সোমবার প্রায় সকাল ৭টায় ইয়াসেনেভা স্ট্রিটে চলার সময় বিস্ফোরিত হয়। রাশিয়ান কর্তৃপক্ষ এবং প্রভাবশালী যুদ্ধ সমর্থকরা হামলার দ্রুত প্রতিশোধ নেয়ার দাবি করেছেন। উল্লেখ্য, এটি গত এক বছরে মস্কোতে তৃতীয় বিস্ফোরণ।

বাংলাদেশ সময়: ২৩:০০:২৪   ২০৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ