গাইবান্ধা-৫ : এক ইউএনও-ওসিকে সরিয়ে দিতে নির্দেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » গাইবান্ধা-৫ : এক ইউএনও-ওসিকে সরিয়ে দিতে নির্দেশ
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



 ---

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটার ইউএনও এবং ওসিদের সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আসনে গত উপ-নির্বাচনে দায়িত্ব পালনকারী সব প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে বলা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ওই আসনে নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে রিট করেন স্বতন্ত্রপ্রার্থী ফারজানা বুবলী। ফারজানা বুবলী সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বাী মিয়ার মেয়ে।

গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

বাংলাদেশ সময়: ১৫:২৫:৩৬   ৪১০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়
এআই প্রযুক্তিতে বিশ্বমানের উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হচ্ছে ভারত
৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ