মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ

ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন আয়কর নথি জব্দের আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে অনুমোদন দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়— হারুন অর রশীদ ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তার আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ ও পর্যালোচনা করা প্রয়োজন, বলে দুদক আদালতকে জানায়।

বাংলাদেশ সময়: ৭:৪৪:২২   ৬৫ বার পঠিত