ঢাকা বিশেষ জজ আদালতের নতুন পিপি আনিছুর রহমান

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » ঢাকা বিশেষ জজ আদালতের নতুন পিপি আনিছুর রহমান
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



ঢাকা বিশেষ জজ আদালতের নতুন পিপি আনিছুর রহমান

ঢাকা বিশেষ জজ আদলতের পাবলিক প্রসিকিউটর (বিশেষ আদালত-৪) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এম আনিছুর রহমান আনিছ।

গত সোমবার (৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সানা মো. মাহ্‌রুফ সাক্ষরিত এক আদেশে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তার প্রথম কর্মদিবসে তাকে ফুলের শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও অন্যান্য পাবলিক প্রসিকিউটররা।

অ্যাডভোকেট এম আনিছুর রহমান আনিছ বরিশালের হিজলা উপজেলার মুন্সীবাড়ীর দলিলুর রহমানের ছেলে। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সাবেক সহ-সাধারণ সম্পাদক। তাছাড়া তিনি ঢাকা মহানগর বিএনপির আইন সহায়তা সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন।

নবনিযুক্ত পিপি এম আনিছুর রহমান বলেন, দেশের বিচার ব্যবস্থাকে যথাযথভাবে পরিচালনার জন্য সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। তাই সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১:১৩:৩৯   ৭৯ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ