বুধবার, ২০ আগস্ট ২০২৫

ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

প্রথম পাতা » আদালত সংবাদ » ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ
বুধবার, ২০ আগস্ট ২০২৫



ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর অবশেষে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না।

মঙ্গলবার (১৯ আগস্ট) তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর হাসানুল বান্না চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারিতে হাসানুল বান্নাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

তিনি দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত। নিয়োগের পর কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।

বাংলাদেশ সময়: ৭:৪৬:৩৬   ২২৮ বার পঠিত