গাড়ি চালানোর ওপর এমা ওয়াটসনের ছয় মাসের নিষেধাজ্ঞা

প্রথম পাতা » প্রধান সংবাদ » গাড়ি চালানোর ওপর এমা ওয়াটসনের ছয় মাসের নিষেধাজ্ঞা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



গাড়ি চালানোর ওপর এমা ওয়াটসনের ছয় মাসের নিষেধাজ্ঞা

দ্রুত গতিতে গাড়ি চালানোর অভিযোগে হ্যারি পটার খ্যাত তারকা এমা ওয়াটসনকে গাড়ি চালানোর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ৩৫ বছর বয়সী ওই অভিনেত্রীকে গত বছর ৩১ জুলাই অক্সফোর্ডে ঘণ্টায় ৩৮ মাইল বেগে গাড়ি চালাতে দেখা যায়। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, বুধবার এ বিষয়ে শুনানিতে তিনি আদালতে উপস্থিত ছিলেন না ওই অভিনেত্রী। ছয় মাসের নিষেধাজ্ঞার সঙ্গে তাকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়েছে। কাকতালীয়ভাবে একই ঘটনায় একই আদালতে ওয়াটসনের পর তার সাবেক হ্যারিপর্টার কো স্টার জো ওয়ানামেকারকেও জরিমানা করা হয়। তার বিরুদ্ধে ঘণ্টায় ৪৬ মাইল বেগে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, এর আগে ওই দুই অভিনেত্রীর লাইসেন্সে ৯ টি পেনাল্টি পয়েন্ট ছিলো। অর্থ্যাৎ এর আগে তিনি নয়বার তিনি ট্রাফিক লঙ্ঘন করেছেন। বুধবার ডিস্ট্রিক্ট জাজ অরভিন্দ শার্মা আরও ৩ পয়েন্ট অনুমোদন দেয়। ফলে বৃটেনের আইন অনুযায়ী গাড়ি চালানোর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞার আওতায় আসেন এমা ওয়াটসন। ওয়াটসনের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা অবশ্য কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ৩:৪১:৫১   ৪৯৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ভারত পালানোর সময় দর্শনা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
সাবেক সঙ্গীকে ভুলতে কতদিন সময় লাগে, গবেষণায় যা জানা গেল
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫
দ্রুত ও সুসংহত বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের লক্ষ্য: প্রধান বিচারপতি
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
ইতালির মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত: রেড অ্যালার্ট জারি ও ফ্লাইট চলাচল ব্যাহত
চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ