যুক্তরাজ্যে মসজিদের বাইরে ইঁদুর ছেড়ে দেওয়ায় এক ব্যক্তির কারাদণ্ড

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাজ্যে মসজিদের বাইরে ইঁদুর ছেড়ে দেওয়ায় এক ব্যক্তির কারাদণ্ড
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



যুক্তরাজ্যে মসজিদের বাইরে ইঁদুর ছেড়ে দেওয়ায় এক ব্যক্তির কারাদণ্ড

যুক্তরাজ্যের শেফিল্ড শহরের একটি মসজিদের বাইরে বন্য ইঁদুর ফেলে দেওয়ার পর সেই ভিডিও ধারণ করা এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৬৬ বছর বয়সী এডমন্ড ফাওলার শেফিল্ড গ্র্যান্ড মসজিদের বাইরে তার গাড়ির পেছন থেকে ইঁদুরগুলো নামাতে গিয়ে ভিডিওটি ধারণ করেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ইঁদুরগুলো মসজিদের বেড়া ভেদ করে ভবনের ভেতরে ঢুকে পড়ছে।

মে থেকে জুনের মধ্যে ফাওলার আরও তিনবার এই কাজটি করেছিলেন। এসব বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

শেফিল্ডের ম্যাজিস্ট্রেট আদালতে তিনি চারটি ‘বর্ণবাদী হয়রানির’ অভিযোগে দোষী সাব্যস্ত হন। এর ফলে তাকে ১৮ মাসের কারাদণ্ড এবং মুক্তির পর আরও ১৮ মাসের জন্য মসজিদের কাছে যেতে নিষেধ করা হয়েছে।

মসজিদের ব্যবস্থাপক এক বিবৃতিতে বলেছেন, সম্প্রদায়ের সদস্যরা ‘আরও হয়রানির ভয়ে ভীত। অনেকে এখন মসজিদে আসতে ভয় পাচ্ছেন।’

বাংলাদেশ সময়: ৩:৩১:২৪   ১৬০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ