ত্রাণ বিতরণ কেন্দ্রে আবারও ইসরাইলি হামলা, নিহত ৩১

প্রথম পাতা » আন্তর্জাতিক » ত্রাণ বিতরণ কেন্দ্রে আবারও ইসরাইলি হামলা, নিহত ৩১
বুধবার, ১১ জুন ২০২৫



ত্রাণ বিতরণ কেন্দ্রে আবারও ইসরাইলি হামলা, নিহত ৩১

ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি হামলায় একদিনে ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বুধবার খাদ্যের জন্য গাজা হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ)  কাছে অবস্থান করছিলেন অসহায় ফিলিস্তিনিরা। ওই সময় তাদের ওপর গুলি চালায় দখলদার বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন ৩১ জন। আহত হয়েছেন আরও ২০০। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, অপেক্ষারত ফিলিস্তিনির ওপর ট্যাংক ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরাইলি সামরিক বাহিনী অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। মাহমুদ বাসাল আরও বলেছেন, হাজার হাজার ফিলিস্তিনি খাদ্যের আশায় মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে জিএইচএফের কাছে অপেক্ষা করছিলেন। এরপর ইসরাইলি বাহিনী তাদের ওপর হামলা চালায়। ভোর সাড়ে পাঁচটা থেকে হামলার তীব্রতা বাড়ানো হয়। গাজা শহরে অবস্থিত আল-শিফা হাসপাতালের প্রধান মোহাম্মদ আবু সালিমা বলেছেন, সহায়তা কেন্দ্রে অবস্থান করার সময় নিহত হয়েছেন এমন ২৪ জনের মৃতদেহ হাসপাতালটিতে পৌঁছেছে। আহত ৯৬ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি। গাজার আল-আওদা হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলায় নিহত সাতজনের মৃতদেহ তাদের কাছে পৌঁছেছে। আহত ১১২ জনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:১৪   ১৯৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ