উত্তরায় গণহত্যা: আতিকসহ ১০ জনের তদন্ত প্রতিবেদন ২০ জুলাই

প্রথম পাতা » জাতীয় » উত্তরায় গণহত্যা: আতিকসহ ১০ জনের তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



উত্তরায় গণহত্যা: আতিকসহ ১০ জনের তদন্ত প্রতিবেদন ২০ জুলাই

রাজধানীর উত্তরায় গণহত্যার ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১০ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১২ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যিনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। দুজনের মধ্যে বিচারপতি শফিউল আলম মাহমুদ অনুপস্থিত ছিলেন।

উত্তরায় গণহত্যার ঘটনায় গত ৯ মার্চ ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১০ আসামির তদন্ত প্রতিবেদন ১২ মে’র মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তারই ধারাবাহিকতায় সেটি শুনানিতে উঠেছিল। এদিন রাষ্ট্রপক্ষের প্রসিকিশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২০ জুলাই পরবর্তী দিন ঠিক করেন আদালত।

এর আগে সোমবার (১২ মে) সকালে গণ-অভ্যুত্থানের সময় উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক মেয়র মো. আতিকুল ইসলামসহ নয়জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলার মোট ১০ জন আসামি। এর মধ্যে নয়জন গ্রেফতার আছেন।

আতিকুল ছাড়া এ মামলার বাকিরা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবাল, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান, কনস্টেবল হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা–৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

ট্রাইব্যুনালে শুনানি শেষে প্রসিকিউটর জানান, ১২ মে আসামিদের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও মামলার পরবর্তী দিন ঠিক করেছিলেন আদালত। কিন্তু প্রতিবেদন না আসায় আমরা সময় আবেদন করেছিলাম আদালত সনয় আবেদন মঞ্জুর করে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ জুলাই সময় নির্ধারণ করেছেন।

আদালতে রাষ্ট্রেপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার মইনুল করিম ও তারেক আব্দুল্লাহ।

চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, জুলাই-আগস্টে উত্তরা এলাকায় দুই শতাধিক ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় সম্পৃক্ততা ছিলেন বলে অভিযোগ রয়েছে সাবেক মেয়র আতিকসহ অন্য আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এসব ঘটনায় দায়ের হওয়া অভিযোগে গত ১৭ ফেব্রুয়ারি আতিকুল ইসলামসহ ১০ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

গত ১৭ ফেব্রুয়ারি আতিকুল ইসলাম এবং আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরে বাঁকী আসামিদের গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৪৩   ১৬২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জনপ্রশাসনে শুদ্ধি অভিযান
ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক কায়ছার রশীদ চৌধুরী
লিটু নামের সেই ছেলেটি এখন আইনমন্ত্রী
১০ মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
কর্মকর্তা-কর্মচারীদের যেসব নির্দেশনা আইন মন্ত্রণালয়ের
সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন
প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Law News24.com News Archive

আর্কাইভ