দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে ডা. জোবাইদার আপিল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে ডা. জোবাইদার আপিল
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে ডা. জোবাইদার আপিল

দুর্নীতি মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। পরে আপিলের জন্য ডা. জোবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. জোবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

পরে জোবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে এখন জোবাইদা দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন।

আইনজীবী কায়সার কামাল জানান, আপিল করার জন্য ৫৮৭ দিন বিলম্ব ছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা মার্জনা করেছেন। এখন জোবাইদা রহমান বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

এর আগে, ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক।

বাংলাদেশ সময়: ১৫:১৮:০২   ১৮৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ