শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: ১৯ আ.লীগ নেতাকর্মী কারাগারে

প্রথম পাতা » প্রধান সংবাদ » শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: ১৯ আ.লীগ নেতাকর্মী কারাগারে
সোমবার, ৫ মে ২০২৫



শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: ১৯ আ.লীগ নেতাকর্মী কারাগারে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৪ মে) দুপুরে আইনজীবীদের মাধ্যমে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চান ওই আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিচারক মাকসুদুর রহমান তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার কাজী, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মাতুব্বর, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্যা, যদনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া এবং আওয়ামী লীগ কর্মী নান্নু মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সী, রাসেল মাতুব্বর, কামরুল মোল্যা, সরোয়ার মাতুব্বর, সিরাজুল মাতুব্বর, ফজলু মাতুব্বর, নজরুল মাতুব্বর, আইয়ূব আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেপ মাতুব্বর, রেজাউল মাতুব্বর, ইয়াসিন মোল্যা ও ছানো মিয়া।

ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারী মো. তমিজউদদীন জানান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় এই ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদেশ ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরে বিকেলে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১০:৩৬:৩১   ২৬৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ