‘ডেভিল হান্টে’ ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪

প্রথম পাতা » জাতীয় » ‘ডেভিল হান্টে’ ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫



‘ডেভিল হান্টে’ ৭ দিনে গ্রেপ্তার ৩৯২৪

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শুরুর পর সাত দিনে গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ৯২৪ জনকে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় অভিযানে ৫০৯ জনকে গ্রেপ্তার করা ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, ২টি ছুরি, ২টি চাপাতি।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে , অপারেশন ডেভিল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৮ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য,গত শনিবার থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে যৌথ বাহিনী। চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে এই অভিযান বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৫৯   ২৯৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ
নতুন ভোটার হতে আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র
খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

Law News24.com News Archive

আর্কাইভ