কর্নেল অলির ওপর হামলায় আওয়ামী লীগের ২০১ জন আসামি

প্রথম পাতা » জাতীয় » কর্নেল অলির ওপর হামলায় আওয়ামী লীগের ২০১ জন আসামি
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



কর্নেল অলির ওপর হামলায় আওয়ামী লীগের ২০১ জন আসামি

১৪ বছর আগে চট্টগ্রাম আদালতপাড়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের ওপর হামলার অভিযোগে সাবেক দুই সংসদ সদস্যসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মো. সালাউদ্দীন কাদের নামের এক ব্যক্তি মামলাটি করেন।

আদালতের বেঞ্চ সহকারী নুরে হুদা বলেন, আদালত অভিযোগটি এফআইআর হিসেবে নিতে কোতোয়ালি থানা-পুলিশকে নির্দেশ দেন।

মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- চন্দনাইশ-সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে মানহানির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে ২০১১ সালের ২৪ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান অলি আহমদ। এ সময় আদালত প্রাঙ্গণে আসামিরা অলি আহমদ ও তাঁর সঙ্গে যাওয়া এলডিপির নেতা-কর্মীদের ওপর হামলা করেন। এ ছাড়া অলি আহমদকে বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়।

বাংলাদেশ সময়: ০:৫৩:০০   ২৮৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ
নতুন ভোটার হতে আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র
খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

Law News24.com News Archive

আর্কাইভ