সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দ

প্রথম পাতা » জাতীয় » সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দ
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।

১৩ জানুয়ারি আনিসুল হককে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। গতকাল সোমবার আদালত এ আবেদন মঞ্জুর করেন।

আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

এর আগে ১ জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ মার্চ দিন ধার্য রয়েছে।

মামলায় তার বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করার অভিযোগ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে ১৪৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাঁর ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৭:৫২:৫৩   ৩০৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ
নতুন ভোটার হতে আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র
খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

Law News24.com News Archive

আর্কাইভ