আইন উপদেষ্টা গুমের শিকার পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » আইন উপদেষ্টা গুমের শিকার পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪



গুমের শিকার পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা ও সাহসের কোনো অভাব নেই। গুমের শিকার পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে। আমরা সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ।’

শুক্রবার রাজধানীর গুলশানের এক হোটেলে এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইন ভলান্টিয়ার ডিসঅ্যাপিয়ারেন্স (এফএডি)-এর প্রোগ্রামে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিবারের সদস্যদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘এই সরকার সব সরকারের মতো না। আমরা কোনও পলিটিক্যাল ফিগার না। তাই আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না।’

গুম একটি ভয়াবহ অপরাধ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘খুন করার চেয়ে খারাপ অপরাধ হলো গুম।’

এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪৪   ৩০৯ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ