শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী: দিল্লি

প্রথম পাতা » আন্তর্জাতিক » শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী: দিল্লি
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪



শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী: দিল্লি

শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে নয়া দিল্লি। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি পরিষ্কার করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে আওয়ামী লীগের এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। এর প্রেক্ষিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন- শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নাকি নির্বাসনে থাকা প্রধানমন্ত্রী হিসেবে মনে করে। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বার বার আমরা বলেছি তিনি (শেখ হাসিনা) একজন সাবেক প্রধানমন্ত্রী। আমরা এই অবস্থানে আছি।

উল্লেখ্য, ৬ই নভেম্বর যুক্তরাষ্ট্রে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প। তাকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ এক বিবৃতিতে বলেছে, হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বর্ণনা করেছে। এ বিষয়ে ওই সাংবাদিক প্রশ্ন করেন।

বাংলাদেশ সময়: ২১:৪৯:৫৪   ২৬১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি

Law News24.com News Archive

আর্কাইভ