বিরল মামলায় কারাগারে সিঙ্গাপুরের সাবেক মন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিরল মামলায় কারাগারে সিঙ্গাপুরের সাবেক মন্ত্রী
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪



সিঙ্গাপুর সরকারের সাবেক মন্ত্রী সুব্রামানিয়াম ইসওয়ারান।

সিঙ্গাপুর সরকারের সাবেক মন্ত্রী সুব্রামানিয়াম ইসওয়ারানকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে হাজার হাজার সমমূল্যের উপহারসামগ্রী গ্রহণ এবং বিচারকাজে বাধা দেয়ার দায়ে বৃহস্পতিবার এ সাজা দিয়েছে বিচার বিভাগ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সিঙ্গাপুরে দুর্নীতির দায়ে এমন সাজা বিরল। গত চার দশকে এবারই প্রথম দেশটির মন্ত্রী পর্যায়ের কেউ এ ধরনের সাজার মুখোমুখি হলেন। ৬২ বছর বয়সী ইসওয়ারন মন্ত্রী থাকাকালীন ৪ লাখ ৩০ হাজার ডলারের উপহার গ্রহণ করার পাশাপাশি ন্যায়বিচারের পথে বাধা দেয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। উপহারের মধ্যে রয়েছে ফর্মুলা ১ গ্র্যান্ড প্রিক্সের টিকিট, একটি ব্রম্পটন টি-লাইন সাইকেল, অ্যালকোহল এবং একজনের ব্যক্তিগত জেটে সওয়ার হওয়া।

সিঙ্গাপুরের হাইকোর্টে মামলার তত্ত্বাবধানকারী বিচারপতি ভিনসেন্ট হুং বলেছেন, সাবেক ওই মন্ত্রী দীর্ঘদিন পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেসময় তিনি ক্ষমতার অপব্যবহারসহ সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাকে বিপন্ন করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে, ইসওয়ারান এ মামলা থেকে খালাস পাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে বিচারপতি হুং বলেছেন, মন্ত্রী তার বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন যে, তিনি খালাস পাবেন।

ইসওয়ারানের বিরুদ্ধে মোট ৩৫টি অভিযোগ আনা হয়েছিল। এর বেশির ভাগই দুর্নীতিসংক্রান্ত। তিনি চাঙ্গিতে তার সাজা ভোগ করবেন। এই কারাগারে সিঙ্গাপুরের মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দীদের রাখা হয়। এসব কারাগারের সেলগুলিতে কোনো বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নেই। এখানে বেশিরভাগ কয়েদিকে বিছানার পরিবর্তে খড়ের মাদুরে ঘুমাতে দেয়া হয়। ইসওয়ারান সিঙ্গাপুরের প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব গত পঞ্চাশ বছরের মধ্যে আদালতে যার বিচার করা হয়েছে। এই মামলায় ইসওয়ারানের দল পিপলস অ্যাকশন পার্টির সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন দলের নেতারা। কেননা দেশটিতে এমন ঘটনা বিরল। তিনি কয়েকদিন জামিনে থাকলেও আগামী সোমবার থেকে তার কারাভোগ শুরু হবে বলে জানিয়েছে আদালত।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:২৬   ২৭৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

Law News24.com News Archive

আর্কাইভ