বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাইবে অন্তর্বর্তী সরকার

প্রথম পাতা » জাতীয় » বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাইবে অন্তর্বর্তী সরকার
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪



ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার পদক্ষেপ নিতে পারে অন্তর্বর্তী সরকার। মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হলে তাকে ফেরত আনার প্রক্রিয়া শুরু হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দিবিনিময় চুক্তি আছে। সেখানে যদি কোনও সাজাপ্রাপ্ত আসামি থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী বা যাই হোন না কেন, ওনার প্রত্যর্পণ আমরা চাইতে পারি। মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হলে শেখ হাসিনার প্রত্যর্পণ সরকার চাইবে।

এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সংস্কারের বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। যারা গণহত্যা চালিয়েছে, হাজারের ওপর মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, যারা বিচারের ভয়ে পালিয়ে আছে, তাদের সঙ্গে আলোচনা হবে না। এটা আমাদের পরিষ্কার বক্তব্য।

বাংলাদেশ সময়: ৮:২৪:০৫   ২৩২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ