সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ৬৬ জনের মৃত্যু ও ১০৪ জন পঙ্গু হচ্ছেন

প্রথম পাতা » জাতীয় » সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ৬৬ জনের মৃত্যু ও ১০৪ জন পঙ্গু হচ্ছেন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এনসিডিসি) অধীনে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৬৬ জন মানুষ প্রাণ হারান এবং ১০৪ জন স্থায়ীভাবে পঙ্গু বা প্রতিবন্ধী হয়ে পড়েন। ২০২৩ সালের মে থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এই জরিপে দেখা যায়, বছরে ৩০ লাখের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হন। এর মধ্যে প্রায় ৩৮ হাজার মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন।

সড়ক দুর্ঘটনায় পঙ্গু, মারাত্মক আহত ও নিহতের বেশির ভাগই বয়সে তরুণ। নিম্ন আয়ের মানুষ এবং পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিই বেশি। পঙ্গু হয়ে গেলে তাঁরা পরিবার ও রাষ্ট্রের জন্য বোঝায় পরিণত হন।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বেপরোয়া গতি, ট্রাফিক আইন লঙ্ঘন, চালকের অদক্ষতা, ত্রুটিপূর্ণ যানবাহন এবং সড়কের নকশাগত ত্রুটি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কমাতে সুনির্দিষ্ট বিজ্ঞানধর্মী টেকসই পরিকল্পনা এবং মাঠ পর্যায়ে কঠোর তদারকি প্রয়োজন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সরকার ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দুর্ঘটনা ও প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে।

বাংলাদেশ সময়: ৮:০৯:১০   ৭ বার পঠিত   #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ৬৬ জনের মৃত্যু ও ১০৪ জন পঙ্গু হচ্ছেন
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির
শান্তিপূর্ণভাবে পূজা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা: মৎস্য প্রতিমন্ত্রী
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজা
জন্ম-মৃত্যুনিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী
অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন ও পুরোনো নথি নিষ্পত্তিতে নতুন নির্দেশনা
রাজশাহীতে ৩৮ হাজার আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ